জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। গত মার্চ মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নাম ঘোষণা করেন। এসময় তিনি মোল্লা আজিজুর রহমানের হাতে ক্রেষ্ট তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন সহ সিনিয়র অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
এ অর্জনে জেলা পুলিশ সুপার ও অন্যান্য সিনিয়র অফিসারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রম ও কালিহাতী বাসীর সহযোগিতার ফল। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। আজকের অর্জন আমার কালিহাতী থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com