হিলি প্রতিনিধি: দীর্ঘ ১৯ বছর পর উৎসব মুখর পরিবেশে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হলো উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিল। এই কাউন্সিলকে ঘিরে নেতা কর্মীদের মাঝে তৈরি হয় উৎসবের আমেজ।
আজ শনিবার সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলা বল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন। কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ওয়াহেদুল ইলাম সুজন, এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলেন আাহবায়ক শফিকুল ইসলাম মিল্টন।
এছাড়া উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় যুবদলের সহ-সভাপতি নাজমুল হক নাজু, জেলা বিএনপির সহ-সভাপতি রাজা মাষ্টার সহ অনেকে।
আজ দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত গোপন ব্যালটে মাধমে ভোট হয় এতে মাহবুর রহমান সভাপতি এবং মশিউর দৌল্লা সাধারণ সম্পাদক, কবিরুল ইসলাম সাংগঠনিক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক শফিকুল ইসলাম মিল্টন বলেন, আমরা গণতান্ত্রীক প্রদ্ধতি মধ্য দিয়ে নেতা নির্বাচিত করবো, এবং আগামী দিনের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের অহংকার দেশ নায়ক তারেক রহমান বলিষ্ঠ নেতৃতে এই গণতান্ত্রীক কায়দায় নেতা নির্বাচিত করে তাদের সাথে দিয়ে রাজপথে থাকবো।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com