এস.এম.হাসান.রাজশাহীঃ রাজশাহীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নগরীর গণকপাড়া থেকে তাকে আটক করা হয়।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবস্থান কর্মসূচি থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আটক করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com