রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২৪৬৯ পিস ইয়াবা, ৫৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম ৪৫২ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেনসিডিল, ৫০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com