আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজী আঃ রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নে সুরুদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজী আঃ রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ মো. মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন সুরুদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন আরমান শাকিলসহ স্থানীয় ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি করে খেজুর, চিনি, ছোলা, ডাল, লবণ, ২ কেজি পেঁয়াজ ও ২ প্যাকেট করে সেমাই দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com