আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: ২৯ মার্চ বুধবার সকাল ০৯ টা ২৫ মিনিটের সময় কেএমপি'র হরিণটানা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন জিরোপয়েন্ট চৌরাস্তা মোড়স্থ মামা ভাগ্নে ভল্কানাইজিংয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি আলেয়া বেগম(৫৫), পিতা-মৃত: সেকেন্দার হাওলাদার, সাং-আইচগাতি, মিয়াপাড়া, থানা-রূপসা, জেলা-খুলনাকে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি'র ) অতিরিক্ত উপ -- পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ . জেড . এম তৈমুর রহমান ২৯ মার্চ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com