রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বুধবার রাজারহাট থানা পুলিশ ৪কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির নাম ইউসুফ আলী (৫২)। তিনি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামের মৃত-ইদ্রিস আলীর পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার এসআই মিজানের নেতৃত্বে সদর বাজারের নিউ রাধুনী হোটেলের সামন থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোন ও নগদ ১হাজার ৬১০টাকা পাওয়া গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com