পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কর্তৃপক্ষ। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হবে না। শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com