রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মরহুম আব্দুল রহিম মুন্সি স্মৃতি স্মরণে ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠানে অংশ গ্রহন করেন চৌহাট সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন একাদশ, নুরু মোল্লা এন্ড মজিদ মোল্লা একাদশ, শান্তি সংঘ একাদশ।
শনিবার (১৮ই মার্চ) বিকেলে ধামরাই উপজেলার চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে
চৌহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাদ্দেছ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ চৌহাট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com