ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রদ্ধাঞ্জলী অর্পন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ই মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকারের স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যা মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আব্দুল আলিম, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন এর ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সদের আলী, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র ও নাসিম মিয়া প্রমুখ প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, ঘোড়াঘাট সরকারি কলেজ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ঘোড়াঘাট থানা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com