কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ মাগুরার শালিখায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃমোশাররফ হোসেন মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার তদন্ত ওসি মিলন কুমার ঘোষ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিট এর সভাপতি কামরুজ্জামান অন্তর,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ সম্পাদক সামসুর রহমান সহ শালিখায় কর্মরত বিভিন্ন সংগঠনের সকল সিনিয়র জুনিয়র সাংবাদিকবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ জনাব মোশাররফ হোসেন বলেন শালিখা থানা এলাকায় সকল ধরনের অপরাধ দমন করে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করে শালিখাকে একটি মডেল থানায় রুপান্তরিত করতে সকলে একমত পোষন ও কাঁদে কাদ মিলিয়ে চলার আহবান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com