আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোসাঃ পারুল বেগম(৫৫), পিতা-আব্দুল হামিদ সরদার, সাং-তেলিখালী, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-০৫ নং মাছ ঘাট গ্রীনল্যান্ড আবাসিক এলাকা, থানা-খুলনা এবং ২) মোঃ সাগর মোল্লা(২৪), পিতা-মোঃ রেজাউল মোল্লা, সাং-নিজখামার, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফ হোসেন ১১ মার্চ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com