শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত যাত্রীবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিড়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় মাওয়াগামী প্রচেষ্টা পরিবহণের ওই বাসটি (ঢাকা মেট্রো ব-১৪ ৬৯৯৫) পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার। তিনি বলেন, বাসের যাত্রীরা এখন নিরাপদে আছেন।
বাসের যাত্রী ও স্থানীয়রা জানায়, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। এক্সপ্রেসওয়ের ষোলঘর পাকিড়া পাড়া নামক এলাকায় এলে চলন্ত অবস্থায় বাসের ভিতরে রহস্যজনক আগুনের সূত্রপাত হয়। চালক বাসটি সড়কে রেখে দৌড়ে পালিয়ে যায়।
এ পরিস্থিতিতে বাস থেকে দ্রæত নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। মূহুর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটির মালিক আবুল হোসেন দাবি করেন, ডিজেল চালিত বাসটির কোন প্রকার সমস্যা ছিলনা। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাসটির ইলেক্ট্রিক ওয়ারিংয়ের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল বলেন, বাসটি সরানোর জন্য রেকার আসছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com