আহছানুল আমীন জর্জ,খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মৃত্যুবরণ করেছেন। ৪ মার্চ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাসিন্দা প্রাক্তন ব্যাংকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গুটুদিয়া সমাজ কল্যান পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল ৩ মার্চ শুক্রবার বেলা ১১ টার দিকে গুটুদিয়া মোড় নামক স্থানে মোটরসাইকেল যোগে আড়াআড়ি রাস্তা অতিক্রম করতে যায়। এসময় ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখী ছেড়ে যাওয়া একটি দ্রুতগতি সম্পন্ন বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মহাসড়কের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ মার্চ শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com