হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও একটি টিপ চাকু সহ যুবককে গ্রেফতার করেছে হিজলা থানা পুলিশ।
৩ মার্চ গভীর রাতে দিকে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের জলিল সরদারের ছেলে কামাল সরদার কে গোপন সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের বাদুরী গ্রামে তার শ্বশুর আব্দুল হক তালুকদারের বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার করেতে সক্ষম হয়েছে হিজলা থানা পুলিশ।
কামাল সরদার ও তার পরিবার বর্তমানে গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর ( বাস্তুহারা) এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।
গ্রেফতার হওয়া কামাল এর শ্বশুর আব্দুল হক তালুকদার জানায়, আমার মেয়ে জামাতা কামাল আমাদের বাড়িতে এসে মেয়েকে অস্ত্র দিয়ে ভয় দেখায়, তখন মেয়ে চিৎকার দিলে আসপাশের লোকজন এলে অস্ত্রের বিষয়টি জানাজানি হয়।
হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কামাল কে গ্রেফতার করি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com