রনজিত কুমার পাল বাবু,ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ-২০২৩) বিকাল ৩টায় রাজধানী ঢাকার আগারগাঁও ইসলামিক ফাউণ্ডেশনের ৭ম তলায় ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ আরম্ভ হয়।
এ'অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ'লীগের সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি
এ'সময় আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের মানণীয় সচিব মহোদয়, ঢাকা জেলা প্রশাসক মহোদয়, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয় , ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বিভিন্ন এলাকার ইমামগন,ও এই কমিটির সদস্যগন এ'সময় উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com