রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সদস্যরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টা ৩৩ মিনিটে কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে এ আগুন লাগে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com