রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগ প্রাপ্ত শিক্ষদের বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান হয়েছে।
শনিবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মোঃ আখেরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।
অনুষ্ঠানে ৭২জন নবাগত সহকারি শিক্ষককে বরণ ও ৫০জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সম্মাননা প্রদান করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com