ইউক্রেনে ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা জানিয়েছেন।
স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং সহযোগীরা সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমাদের সামরিক সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি। শুধু তাই নয়, ভবিষ্যতে কী ঘটতে পারে সেটাও পর্যবেক্ষণ করছি।
বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, ইউক্রেনকে ৬টি থেকে বাড়িয়ে ১০টি ল্যাপার্ড-২ ট্যাংক দেওয়ার ইচ্ছা আছে।
এদিকে গত সোমবার ইউক্রেন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সফরের দুদিনের মাথায় দেশটিতে হটাৎ সফরে গেলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সানচেজ টুইটার বার্তায় বলেছেন, ‘ইউরোপে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমরা ইউক্রেন এবং এর জনগণের পাশে থাকব’।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com