আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান:গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ সোহেল মল্লিক(২৫), পিতা-মোঃ মোস্তফা মল্লিক, সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর; ২) শেখ আওরঙ্গজেব(৬৭), পিতা-মৃত: শেখ মহিউদ্দিন, সাং-বঙ্গবাসি, থানা-খালিশপুর এবং ৩) হাসবিুর হাসান শান্ত(২০), পিতা-মোঃ হাববিুর রহমান, সাং-আড়ংঘাটা দক্ষিণপাড়া, থানা-আড়ংঘাটাদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১৩পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ১৮ ফেব্রুয়ারী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com