পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ‘ভুল হেলমেট’ পরার অপরাধে নাসিম শাহকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। ২০ বছর বয়সী এ ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়।
নাসিম শাহ ক’দিন আগে খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তার দল ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরেই নেমে গিয়েছিলেন নাসিম।
যে ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। পরে এই ঘটনা নজরে আসায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পিসিবি। সূত্র: ক্রিকট্র্যাকার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com