খুলনা ব্যুরো প্রধান: খুলনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর ৩ নং কাশেম সড়ক নিরালার জনৈক রাজিবের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত যুবক কুমার সরকারের ছেলে অপু সরকার।
খুলনা থানা সূত্রে জানা যায় , দুপুর দেড়টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ৩ নং কাশেম সড়কের জনৈক রাজিবের ভাড়া বাড়ি থেকে উক্ত যুবকের লাশ উদ্ধার করা হয়। অপু সরকার তার মায়ের শাড়ি পেঁচিয়ে ঘরের পাইড়ের সাথে ঝুলে ছিলেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ কেউ বলতে পারেনি। গত কয়েকদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা মারা গেছেন। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে ।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে থানার অফিসার পাঠানো হয়েছে। কী কারণে যুবকটির মৃত্যু হলো তা তদন্তে রিপোর্ট না এলে বলা যাবেনা। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com