হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ। ১৬ ফেব্রæয়ারী সকাল ১১ টার দিকে উপজেলার স্বাধীনতা স্মরণী স্থলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি পংকজ নাথ। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গুণগত মান যাচাই করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপদক্ষ শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান শিকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার। নানা একজনের মধ্যে ছিল মশাল প্রদর্শনী, ক্রীড়া, সংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com