মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের অভিযানিক দল।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর-রংপুর সড়কের কামারপুকুর এলাকায় পঞ্চগড়গামী নাবিল পরিবহনে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩৩৩গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় দুই কোটি টাকা।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকার আব্দুর রহিম ও মোহাম্মদ উল্লাহ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, “এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন দফতরটির পরিদর্শক শফিকুল ইসলাম।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com