হিলি প্রতিনিধি: বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে শান্তি সমাবেশ করেছে হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, নতুন করে দেশে বিএনপি-জামায়াতকে সহিংসতা করার সুযোগ দেওয়া হবে না আমরা শক্ত হাতে দমন করবো
এসময় তারা আরো বলেন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে হত্যা করে পেছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। তাদেরকে আর দেশের মানুষের ক্ষতি করতে দেওয়া হবে না।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com