ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারী নূরুল ইসলাম নাঈম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ ও সহকারী দফতর সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন। এসময় বিভিন্ন থানা ও আওতাধীন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com