সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের খাল থেকে ২০ কেজি হরিণের মাংসসহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। গতকাল ভোর রাতে পূর্ব সুন্দরবন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের খাল এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
পূর্ব-সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসহাকের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে বলে জানান বন কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com