রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে কুরঙ্গী গ্রামে কামালের বাড়ি হইতে মাদবরের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট রাস্তার(ইট সলিং) উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল আট ঘটিকার সময় সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কফিল উদ্দিন এ'উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
উন্নয়ন কাজের উদ্বোধন কালে সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কফিল উদ্দিন বলেন- ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেনা বাহিনীতে চাকুরী করেছি জীবনের শেষ বয়সে এসে আমার সুয়াপুর ইউনিয়ন বাসীর সেবা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে সুয়াপুরের চেয়ারম্যান বানিয়েছে, বলেই আজ আমি এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করতে পারছি। আজ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো তাহলে এই দেশ অনেক আগেই উন্নত দেশ হতো বলে মনে করি। এসময় তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান,এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে যেন নৌকার বিজয় হয়।নৌকা মানেই দেশের উন্নয়ন।
এসময় আরও উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) লাবু মিয়া,সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শিল্পী আক্তার ও মুক্তা আক্তার সহ আরও অনেকেই।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com