হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষরা।
আজ বুধবার সকাল ১০ টায় হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বিশাপাড়া এলাকায় ৯ম পর্যায়ের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেন ডিলার আলম হোসেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোদরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ৩,৪,৫ নং ওয়ার্ডে মোট ৯শ ৪৮ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪শ ২০ টাকা মূল্য ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com