পারভেজ হোসাইন, রামগঞ্জ:লক্ষ্মীপুরের রামগঞ্জের আলোচিত সামাজিক সংগঠন তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায়, পথচারী, রিক্সাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত শনিবার, ফাউন্ডেশনের সভাপতি জোবায়ের আহমেদ এর সার্বিক দিকনির্দেশনা ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল আখন্দ এর তত্ত্বাবধানে সোনাপুর চৌরাস্তা, রামগঞ্জ চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ সভাপতি নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য পারভেজ হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নোমান হোসেন, মোঃ রাকিব হোসেন, মোঃ রিয়াদ, ফয়েজ আহমেদ, আব্দুল মান্নান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com