রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: চলমান মধ্য মাঘে দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ। এরআগে গত শনিবার ৫শতাধিক কম্বল বিতরনের পরও উপজেলার বিভিন্ন স্থানের হত-দরিদ্রদের আবেদনের প্রেক্ষিতে প্রেসক্লাব কর্তৃপক্ষ এই আয়োজন করে।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শেখ রাসেল স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠিাতা আতিক হাসান মানু,সাংবাদিক মাসুদ রানা,জহুরুল হক,আহসান হাবিব কুইক,রবিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com