রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই জানুয়ারি) ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা- ২০ ধামরাই আসনের স্হানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্হানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ'সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ লাল্টু প্রমূখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com