আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর হোসেনের বড় ছেলে আল আমিনুল ইসলাম রিয়াদ (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ......... রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক রোগে ভুগছিলেন।
গত প্রায় ২০/২৫ দিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারী বুধবার বেলা পৌনে ২টায় মৃতবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রিয়াদের নামাজে জানাযা বাদ আসর নিরালা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. মিজানুর রহমান বিশ্বাস ও মো. জাহিদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল শেখ, দপ্তর সম্পাদক এস খালিদুল ইসলাম লিটন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ পারভেজ খান হিরণ, নির্বাহী সদস্য শেখ সাইদুর রহমান এবং মো. লিয়াকত আলী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর হোসেনের বড় ছেলে আল আমিনুল ইসলাম রিয়াদের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি এস এম জাকির হোসেন এবং খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com