ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পর্যায়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com