আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: গ্রামীণ ব্যাংক জামালপুর যোনের উদ্যোগে ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী এরিয়ার ভাটারা সরিষাবাড়ী শাখার হতদরিদ্র সংগ্রামী সদস্যদের (ভিক্ষুক) মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসব শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন জামালপুর যোনের যোনাল ম্যানেজার নারায়ণ চন্দ্র মজুমদার, যোনাল অডিট অফিসার মোঃ এমরুল কায়েস, জামালপুরের এরিয়া ম্যানেজার মুহাম্মদ আবু সায়েম খান ও ভাটারা সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক।
যোনাল ম্যানেজার নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, শীতের প্রকোপ না কমা পর্যন্ত আমাদের জামালপুর এরিয়ার ১১টি শাখায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com