মাহবুবুল আলম, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেনের দিকনির্দেশনার র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানাধীন কেজির মোড়স্থ মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০২(দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৬ জানুয়ারী) সকাল ১০ টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ব্রাক্ষণ গ্রামের মোঃ রহম আলীর ছেলে মোঃ হাসমত আলী(৩০) কে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এর পর আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর বলে যানান র্যাব-১২।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com