ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা সোনাইচন্ডী বাজারের ভুয়া এনজিওটির অফিস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-উপজেলার মেলাডঙ্গা এলাকার শাহারুল (২২) (মূল হোতা) ও আল আমিন (২১)।
রোববার (১ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল মানুষকে অধিক লাভের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে। অনেক মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
এ এনজিও এর মাধ্যমে গ্রাহকের জমানো টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওই এনজিওর মালিকসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com