রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের রুপকার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে শিক্ষাখাতে উন্নত করতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ১লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন নতুন বই তুলে দেন তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলায়ও নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারা দেশের সাথে মিল রেখে ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি স্কুলে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উপজেলার প্রায় প্রতিটি স্কুলে নিজে উপস্থিত থেকে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ সহ সার্বিক বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত করার লক্ষ্যে নিজে উপস্থিত থেকে পাঠ্যপুস্তক বিতরণের দায়িত্বে থাকা সবাইকে দিক নির্দেশনা দেন ও সার্বিক খোঁজ খবর নেন।
এ'সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)হোসাইন মোহাম্মদ হাই জকি, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালিদ মাসুদ খান লাল্টু সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক মন্ডলী ছাত্র- ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com