আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আলী আফসার শেখ(৫৮), পিতা-মৃত: রজব আলী শেখ, সাং-আজগড়া, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি সাং-নাজিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ জসিম মুন্সি(৩৬), পিতা-মৃত: মোক্তার মুন্সি, সাং-রেলওয়ে কলোনী, থানা-খুলনা এবং ৩) মনিতোষ মন্ডল(৩০), পিতা-মৃত: জয়দেব মন্ডল, সাং-শলুয়া জেলে পাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ লিটার চোলাই মদ এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com