রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সেচ্ছাসেবী সংগঠন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির উদ্যোগে ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী)ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও ক্র্যাস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ধামরাই ঢুলিভিটা এলাকার সিটি সেন্টারে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি' সংগঠনের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত ও সচিব মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
আলোচনা সভা শেষে হুইলচেয়ার ও ক্র্যাস বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ।
এ'অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা , আসফ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, সংগঠনটির সদস্য লায়ন এম এ বারী ও লায়ন ডাঃ এম এ হামিদ, বীর মুক্তিযোদ্ধা লায়ন আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু ও উপজেলা সমাজ সেবা অফিসার এস এম হাসান প্রমূখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com