রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তিনি এ কথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আতিথেয়তা নেওয়ার একদিন পরই যুদ্ধের অবসান চান বলে মন্তব্য করলেন ভ্লাদিমির পুতিন। জেলেনস্কির এ সফরকালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অবাধ সহযোগিতা করবে বলে জানিয়েছে।
পুতিন বলেন, সামরিক সংঘাতের চাকা ঘুরানোই আমাদের লক্ষ্য নয়, বরং এ যুদ্ধ আমরা থামাতে চাই। এর অবসান চাই আমরা, এবং অবশ্যই যতো তাড়াতাড়ি তা সম্ভব হয়।
তিনি বলেন, সব সংঘাতই একদিন শেষ হয়, একটি নাহলে আরেকটি উপায়ে, আলোচনার মাধ্যমে। আমাদের প্রতিপক্ষ (কিয়েভ) যতো দ্রুত তা বুঝবে, ততোই ভালো হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com