হিলি প্রতিনিধিঃনানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।দিবসটি উপলক্ষে আজ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর পর স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তমেÍ সম্মুখে সমরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
এরপর শহীদদের স্বরণে হাকিমপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ হাকিমপুর প্রেসক্লাব বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনসাধারণ পক্ষ থেকে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা ও স্বরণ করা হয়।
পরে শহীদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com