ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ শতাধিক মানুষের মাঝে এই বস্ত্র দেয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিট।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, সংগঠনের সদস্য রেজাউন্নবী রাজু প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com