মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় একটি মসজিদের সাদ থেকে দেশীয় পাইপগান, কার্তুজ, হাত বোমা ও জিহাদী বই উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) পাইকগাছা উপজেলার ধামরাইল উত্তর পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টিঁ দেশীয় পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ৮টি হাত বোমা ও কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জনিয়েছেন, বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের এক মুক্তিযোদ্ধা ও স্থানীয় মহিলা ইউপি সদস্য জানায়, ধামরাইল উত্তর পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদের উপরে অস্ত্র ও বোমা রয়েছে। খবর পাওয়া মাত্রই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টিঁ দেশীয় পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ৮টি হাত বোমা ও কিছু জিহাদী বই উদ্ধার করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে। তবে কারা কি উদ্দেশ্যে এগুলি এখানে এনেছে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com