রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
জাতীয় সংসদে বিএনপির সাত এমপি রয়েছেন, যাদের মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি।
এদিকে কোরআন পাঠের মধ্য দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়।
শুক্রবার রাতেই গোলাপবাগ মাঠ ভরে যায়। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
সমাবেশের মূল মঞ্চে ২টি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে খালেদা জিয়া ও অপরটিতে তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com