আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) সালমা আক্তার(৩০), পিতা-সোহরাব হোসেন, সাং-পূর্ব ধাওয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর এবং ২) সহিদুল ইসলাম আব্দুল্লাহ(২৬), পিতা-মোঃ আশিক, সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ০১ কেজি ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৫ ডিসেম্বর সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com