সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রেমিকাকে বিয়ে করতে না পারায় এবং বাবা-মার গালমন্দ খেয়ে গলায় ফাশ লাগিয়ে আত্মহত্যা করেছেন অলক সরকার (১৯) নামে এক প্রেমিক।
সে উপজেলার ফইনপুর গ্রামের প্রদ্বীপ সরকারের ছেলে । গত রবিবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শেখরনর ইউনিয়নের ফইনপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন, অলকের সাথে তারই এক সহপাঠির সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি অলকের বাবা-মা ভালো ভাবে না নিয়ে ছেলেকে গালমন্দ করলে রবিার দিবাগত রাতে গলায় ক্যাবলের তার জড়িয়ে সিলিং ফ্যানের সাথে ফাশ লাগিয়ে আত্মহত্যা করে । খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com