শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে অসহায় গরীব দুঃখীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও গুনীজন সম্মাননা-২০২২ ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের উত্তর খৈয়াগাঁও ফুল পাখি নদী সংস্থার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।
জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি আনিছুর রহমান রুবেলের (নিলয়) সভাপতিত্বে ও ফুল পাখি নদী সংস্থার সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলার সাবেক সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর, সাধারণ সম্পাদক সুখেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোক্তার হোসেন, ফুল পাখি নদী সংস্থার উপদেষ্টা নুর হোসেন পবন, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন, জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা জেলার প্রচার সম্পাদক মাওলানা আরিফ রব্বানী, গণ মাধ্যমকর্মী আমির হোসেন ঢালী, সরকারি শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, ফুল পাখী নদী সংস্থার যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ ওসমান গনিসহ অনেকে। শীতবস্ত্র হিসেবে প্রায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com