ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়, ঘোড়াঘাট থানা, ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ, ঘোড়াঘাট ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, মেয়র আব্দুস সাত্তার মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান ছদের আলী, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান সহ অনেকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com