জাহাঙ্গীর আলম, কালিহাতী: ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মাসুদুর রহমান, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুন প্রমুখ। এসময় সমাবেশটি সঞ্চালনা করেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com